Monday, April 6, 2026

পেনশন তুলতে হবে, ১০০ বছরের বৃদ্ধা মা–কে খাটিয়াশুদ্ধ নিয়ে ব্যাঙ্কে গেলেন মেয়ে!

Date:

Share post:

করোনার কারণে কাজ নেই। মায়ের পেনশনই একমাত্র ভরসা। তাই টাকা তোলার জন্য ১০০ বছরের মা–কে খাটিয়ায় শুইয়ে টেনে ব্যাঙ্কে নিয়ে গেলেন এক বৃদ্ধা। সম্প্রতি এমন ঘটনা ঘটে ওড়িশার নুয়াপাড়া জেলার খারিয়ার ব্লকের বরাগন গ্রামে। আর এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
জানা গিয়েছে, পেনশন দেওয়ার আগে লাভে বাঘেল নামে ওই শতায়ু বৃদ্ধা যে জীবিত তার প্রত্যক্ষ প্রমাণ চেয়েছিল উৎকল গ্রাম্য ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেকারণেই ঠা ঠা রোদে মা–কে ওইভাবে খাটিয়ায় শুইয়ে নিজেই টেনে নিয়ে যান তাঁর ৭০ বছরের মেয়ে গুঞ্জা দেবী। কারণ অ্যাম্বুল্যান্স বা গাড়িতে নিয়ে যাওয়ার মতো অর্থ তাঁর কাছে ছিল না। লাভে মোট ১৫০০ টাকা পেনশন পান। লকডাউনের পর কর্মহীন সংসারে ওই টাকার দরকার ছিল গুঞ্জা দেবীর। তবে মা–কে নিয়ে ওইভাবে ব্যাঙ্কে পৌঁছতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ তৎক্ষণাৎ তাঁর পেনশনের টাকা দিয়ে দেন বলে জানিয়েছেন গুঞ্জা দেবী।
নুয়াপাড়ার বিধায়ক রাজু ঢোলাকিয়া গোটা ঘটনার নিন্দা করলেও ওডিশা সরকারকেই ওই পরিবারকে সাহায্য করার দাবি জানিয়েছেন। আর রাজুর এই কাজের তীব্র সমালোচনা করে আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বলেছেন, স্থানীয় বিধায়ক হয়ে ঘটনা জানতে পেরেও কেন রাজু নিজে কোনও দায়িত্ব না নিয়ে রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছেন।
খারিয়ারের বিধায়ক অধিরাজ পাণিগ্রাহী গোটা ঘটনায় কঠোর সমালোচনা করে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...