Thursday, June 25, 2026

সামনে এলো সুশান্তের পোস্টমর্টেম রিপোর্ট, কীভাবে মৃত্যু হয়েছে অভিনেতার?

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্ত শেষ হয়েছে। গতকাল থেকে তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন আলোচনা হয়েছে। আত্মহত্যা নাকি খুন? জল্পনা চলেছে দিনভর। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করলেও সুশান্তের পরিবারের তরফে এই মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করা হয়েছিল। এবার সামনে এলো পোস্টমর্টেম রিপোর্ট।

জাতীয় সংবাদ মাধ্যমগুলির প্রকাশিত খবর অনুযায়ী,
সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছেন। ময়না তদন্তের রিপোর্টে তাঁর মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলেই উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাতপুতের ঝুলন্ত দেহ উদ্ধার করে মুম্বইয়ের ড. আরএন কুপার মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। পোস্টমর্টেম শেষে যে ডাক্তার ময়না তদন্ত করেছেন, তিনি জানিয়েছেন সুশান্তের শরীরে কোনও ড্রাগ বা লিভারে আলকোহল কিংবা বিষজাতীয় কিছু রয়েছে কিনা তা জে জে হাসপাতালে পরীক্ষা করা হবে। তবে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বলিউড অভিনেতা মৃত্যু আত্মহত্যার কারণেই হয়েছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...