Thursday, February 12, 2026

পাটনা থেকে মুম্বই পৌঁছচ্ছেন সুশান্তের বাবা, আজই শেষকৃত্য

Date:

Share post:

রবিবার দুপুরে খেতে বসেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কেকে সিং। হঠাৎই বেজে উঠল ফোন। তাঁকে জানিয়ে দেওয়া হয়, সুশান্ত আর নেই । বারবার সংজ্ঞা হারাচ্ছেন বাবা।একমাত্র ছেলের আকস্মিক মৃত্যুতে শোকে বিহ্বল বাবা।আজ সোমবার মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। পটনা থেকেই মুম্বই রওনা হয়েছেন তাঁর বাবা ও বোন এবং পরিবারের অন্যান্যরা। দুপুরের মধ্যেই পৌঁছে যাবেন তাঁরা। সুশান্ত সিংয়ের দিদি নীতু সিং রয়েছেন মুম্বইয়ে। সঙ্গে রয়েছেন সম্পর্কিত ভাইয়েরা।

প্রাথমিকভাবে ঠিক করা হয় শেষকৃত্য হবে পাটনায়। পরে সিদ্ধান্ত নেওয়া হয় মুম্বইয়ে হবে শেষকৃত্য। ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। তাতে আত্মহত্যার কথা উল্লেখ করা হয়েছে। মুম্বইয়ের কুপার হাসপাতালে ফুসফুসের পরীক্ষা করা হচ্ছে। সূত্রের খবর, তাঁর শরীরে বিষক্রিয়া আছে কিনা তা দেখা হচ্ছে এই পরীক্ষায়।

spot_img

Related articles

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...

হিংসাত্মক আচরণ করলেই পরীক্ষা বাতিল, অ্যাডমিট কাড়বে সংসদ: কড়া নজরদারি উচ্চ মাধ্যমিকে 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাক্ষেত্রে বড় বদল ঘটিয়ে এই প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা...

কোথায় বিচার: প্রধান বিচারপতির দ্বারস্থ আরজিকর নির্যাতিতার বাবা-মা

শিয়ালদহ কোর্ট থেকে হাই কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের সফরও সেরে ফেলেছেন। আরজিকরের নির্যাতিতার বাবা-মা। এখনও বিচারের আশায় হাই...