Monday, April 6, 2026

লাদাখে ভারতের পাল্টা মারে নিহত ৫ চিনা সেনা, আহত ১১

Date:

Share post:

লাদাখের গালওয়ান উপত্যকায় গতরাতে হয়েছে ভারত-চিন সেনার মধ্যে এই সংঘর্ষ। লাদাখে গত মাসেই চিনা সেনা ভারতীয় এলাকায় অনুপ্রবেশ করেছিল। তারপর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দুপক্ষ দফায় দফায় আলোচনা চালিয়েছে। তারই মধ্যে এই ঘটনা। প্রসঙ্গত, ১৯৬৭-তে নাথুলা পাস সংঘর্ষের পর এই প্রথম ভারত-চিন সংঘর্ষে সেনাকর্মীর মৃত্যু হল।
শেষ পাওয়া খবর অনুযায়ী, লাদাখে ভারতের পাল্টা মারে নিহত হয়েছে ৫ চিনা সেনা, আহত ১১। দাবি চিনা সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসের শীর্ষ সাংবাদিকের।

যদিও বেজিং অভিযোগ করেছে, ভারতীয় সেনাই প্রথমে সীমান্ত টপকে তাদের এলাকায় ঢুকে পড়ে আক্রমণ করে চিনা সেনাকে।
এদিকে মৃত ভারতীয় সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।
অসমর্থিত সূত্রের খবর, ৪ চিনা সেনাকর্মীর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১ জন সেনা অফিসার আছেন ।
চিন ভারতকে অনুরোধ করেছে, তারা যেন একতরফাভাবে কোনও পদক্ষেপ না নেয়।
লাদাখ পরিস্থিতি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠক করেছেন তিন সেনা প্রধান, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের সঙ্গে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...