Saturday, June 20, 2026

সুশান্তের মৃত্যু নিয়ে লাইভ শেখর কাপুর, মনোজ বাজপেয়ীর

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর মুখ খুলতে শুরু করেছে বলিউডের একাংশ। এমনকী তাঁর মৃত্যুর পর দেখা যায়নি বলিউডের কোনও বর্ষীয়ান অভিনেতাকে। প্রয়াত অভিনেতাকে বলিউড যে স্বীকৃতি দেয়নি তা নিয়ে সরব হয়েছেন অভিনেতা-অভিনেত্রীদের একাংশ। শেখর কাপুর টুইট করে জানিয়েছেন, তিনি জানতেন সুশান্ত বর্তমানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সুশান্তের কষ্টের কথা তিনি জানতেন।

সোনচিড়িয়া ছবিতে সুশান্তের সঙ্গে কাজ করেছিলেন মনোজ বাজপেয়ী। সোমবার মনোজ বাজপেয়ীর সঙ্গে প্রায় এক ঘণ্টা লাইভ চ্যাট করেছেন শেখর কাপুর ৷ লাইভ চ্যাটে তিনি জানান যে সুশান্তের বিষয়ে তাঁর কী মনে হয়েছিল। এদিন বিকেলে সুশান্তের মৃত্যুর জন্য বলিউডকে কাঠগড়ায় তুলেছেন কঙ্গনা রানাওয়াত।

প্রসঙ্গত, রবিবার সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নেটিজেনদের একাংশের ধারণা, সুশান্ত সিং রাজপুতের প্রতিভাকে সম্মান দেয়নি বলিউড। আর তার জন্যই মানসিক অবসাদে ভুগছিলেন অভিনেতা। শেষমেষ ভয়ঙ্কর পরিণতি হয় তাঁর। এই বিষয় নিয়েই সোমবার লাইভে আসেন শেখর কাপুর ও মনোজ বাজপেয়ী৷

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...