Saturday, March 28, 2026

প্রশাসক করোনা আক্রান্ত, দু’দিন বন্ধ শিলিগুড়ি পুরনিগম

Date:

Share post:

করোনা আক্রান্ত হলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক। আর সেই কারণে, আগামী দুদিন পুরোপুরি বন্ধ থাকছে শিলিগুড়ি পুরনিগম। সেখানে এখন আর বাইরের লোক ঢুকতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে পুরনিগম।

পাশাপাশি, যেসব কর্মী অশোক ভট্টাচার্যের সংস্পর্শে এসেছেন, তাঁদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন পুরকমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। তাঁদের সকলের সোয়াব টেস্ট করা যায় কি না তারও চিন্তাভাবনা চলছে।
এদিকে, মাটিগাড়া বেসরকারি হাসপাতাল থেকে অশোক ভট্টাচার্যকে ডিসান কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর করোনা চিকিৎসা চলছে।

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...