Monday, April 6, 2026

একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ২,০০৩ জন

Date:

Share post:

যত দিন যাচ্ছে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এবার একদিনে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ২,০০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রতিদিন ১০ হাজারের বেশি মানুষের আক্রান্ত হওয়ার ধারা অব্যাহতই। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯৭৪ জন। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৪ হাজার ৬৫। মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৯০৩ জন রোগীর। আজ, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই তথ্য দেওয়া হয়েছে।

তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৯৩৫ জন রোগী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ২২৭ জন সক্রিয় রোগী।

Related articles

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...