Tuesday, June 23, 2026

নিহত জওয়ানদের শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট রাজনাথের

Date:

Share post:

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চিনা সেনার মধ্যে সংঘর্ষে প্রাণ গিয়েছে ২০ জন সেনা কর্মীর। সংঘর্ষে একাধিক চিনা সেনাও নিহত হয়েছে বলে দাবি ভারতীয় সেনার।সোমবার রাতের সংঘর্ষে প্রথমে ভারতীয় সেনার এক কর্নেল ও দুই জওয়ানের মৃত্যুর খবর নিশ্চিত করে সেনা। কিন্তু রাতের দিকে খবর আসে সংঘর্ষে আহত হওয়া আরও  জওয়ানের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ২০। তার পর থেকে দিল্লিতে তৎপরতা আরও বাড়ে। স্থল, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ। এই বিষয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং l
তিনি টুইট করেছেন, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় নিহত ভারতীয় জওয়ানদের মৃত্যু বেদনাদায়ক। তাঁদের বলিদান দেশ কখনও ভুলবে না। শোকবার্তায় প্রতিরক্ষামন্ত্রী আরও লিখেছেন, নিহত জওয়ানদের শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই।

নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘‘এই সেনা জওয়ানদের সাহসিকতা ও বলিদান দেশ কখনও ভুলবে না। নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা। এই কঠিন সময়ে দেশ কাঁধে কাঁধে মিলিয়ে তাঁদের পাশে আছে। এই জওয়ানদের সাহসিকতা ও শৌর্যে আমরা গর্বিত।’’

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...