Tuesday, June 23, 2026

সুশান্ত ভাইয়ের সঙ্গে দেখা হবে না, আক্ষেপের সুর তরুণ ক্রিকেটারের গলায়

Date:

Share post:

মানুষ চলে গেলেও তাঁর কাজ থেকে যায়। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে কার্যত শকড গোটা দেশ। চার দিন কেটে গেলেও এখনও বিশ্বাস করতে পারছেন না অনেকেই। তাঁর কাজকে মনে রেখে দিতে চান সুশান্তের অনুরাগীরা।

ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ শুরু করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর প্রথম ছবি ছিল কাই পো চে। সেই সিনেমায় সুশান্ত একজন ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিনেমায় সুশান্ত যাকে কোচিং করিয়েছিলেন সেই দ্বিগবিজয় দেশমুখ বাস্তব জীবনে ক্রিকেটার হয়ে উঠেছেন। মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলেন তিনি দ্বিগবিজয়। ২০১৩ সালে কাই পো চে যখন মুক্তি পায় তখন দিগ্বিজয়ের বয়স মাত্র ১৪ বছর। পর্দার ক্রিকেটার সেই ছেলেটা বাস্তবেও ক্রিকেটার হয়ে উঠেছেন। আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজি নিলামে নিজেদের দলে নিয়েছে তাঁকে।

দ্বিগবিজয় বলেন, “বিশ্বাস করতে পারছি না সুশান্ত ভাইয়া আর নেই। ঠিক করেছিলাম আইপিএলে কোনও ম্যাচ খেলতে নামলে সুশান্ত ভাইয়াকে একবার ডাকব।” স্মৃতির সরণী বেয়ে দ্বিগবিজয় বলেন, সুশান্ত তাঁকে জিজ্ঞেস করেছিলেন বড় হয়ে কী হতে চায় সে। দ্বিগবিজয় জানিয়েছিলেন ক্রিকেটার। আক্ষেপের সুরে তরুণ ক্রিকেটার জানান, “ভাইয়াকে বলেছিলাম আমি ক্রিকেটার হওয়ার পর তোমার সঙ্গে দেখা করব। কিন্তু সুশান্ত ভাইয়ের সঙ্গে আমার আর দেখা হবে না। এর থেকে বড় কষ্ট হয়ত আর কিছু নেই।”

প্রসঙ্গত, ২০১৯ রঞ্জি ট্রফিতে দ্বিগবিজয়ের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়। গত বছর মুস্তাক আলি ট্রফিতে খেলেন তিনি। সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন দ্বিগবিজয়। একটি ফার্স্ট ক্লাস ম্যাচে ছয় উইকেট পেয়েছিলেন তিনি।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...