Monday, April 6, 2026

আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে স্বামী নারায়ণ মন্দির

Date:

Share post:

কোভিডের পাশাপাশি এবার আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াল কলকাতার স্বামী নারায়ণ মন্দির। জোকার এই মন্দিরের সদস্য কুণাল রায়ের নেতৃত্বে আমফান-বিধ্বস্ত দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের ভাসা, খড়িবেড়িয়া, কাজিরহাট, বাগি, সামালি-সহ ৪৫টি গ্রামের দুর্গত মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রায় ৬০০ পরিবারের হাতে ত্রিপল ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর আমফান ত্রাণ তহবিলেও পাঁচলক্ষ টাকা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কুণাল রায় বলেন, “মহন্ত স্বামী মহারাজের উদ্যোগে এই ত্রাণ বিতরণ হয়েছে।”

দুর্গতরা জানিয়েছেন, আমফানে মাথার ছাদ উড়ে যাওয়ার পর বর্ষার সময় এই ত্রাণ তাঁদের সাহায্য করবে।
শুধু এ রাজ্যের আমফান নয়, করোনা আবহে সারাদেশে ছয় লক্ষ সাত হাজারের বেশি মানুষকে খাবার দেওয়ার পাশাপাশি প্রায় ষাট লক্ষ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে জোকার স্বামী নারায়ণ মন্দির কতৃর্পক্ষ। সংস্থার পক্ষ থেকে ৩০ হাজার মাস্কও বিতরণ করা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...