Friday, June 19, 2026

সীমান্ত সংঘর্ষে নিহত বাংলার জওয়ানরা, ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কেন্দ্রের আগেই ঘোষণা রাজ্যের। কাজে করে দেখালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভারত-চিন সংঘর্ষে পূর্ব লাদাখের গালওয়ানে ২০ জন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এরমধ্যে ছিলেন রাজ্যের দু’জন জওয়ান। এই দুই জওয়ানের পরিবারের জন্য মুখ্যমন্ত্রী চাকরি এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানিয়েছেন, “গালওয়ানে শহিদ জওয়ানদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি বেদনার সঙ্গে জানাচ্ছি, রাজেশ ওরাঙ্গ ও বিপুল রায় দু’জনেই পশ্চিমবঙ্গের বীর জওয়ান। জাতি শোকসন্তপ্ত পরিবারের ক্ষতির জন্য তাঁদের দ্বারা প্রদত্ত সর্বোচ্চ ত্যাগের ক্ষতিপূরণ কিছুই দিতে পারে না। আমরা এই কঠিন সময়ে তাঁদের পরিবারের পাশে আছি। আমরা মৃতদের পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবো।”

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...