Wednesday, June 24, 2026

কয়লাখনির বেসরকারিকরণে বহু বছরের ‘লকডাউন’ কাটবে: নিলাম প্রক্রিয়ার সূচনায় মন্তব্য মোদির

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে আর্থিক প্যাকেজ ঘোষণার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কয়লাখনিতে খনন-উত্তোলনের ক্ষেত্রে বেসরকারিকরণের কথা জানিয়েছিলেন। সেই সূচি মতোই বৃহস্পতিবার, কয়লাখনিগুলিতে খননের ক্ষেত্রে বেসরকারিকরণের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জন্য দ্বিস্তরীয় নিলাম প্রক্রিয়ার সূচনা করেন তিনি। এটি পদক্ষেপ আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে বহু বছর ধরে কয়লাখনিগুলিতে চলা লকডাউন কাটবে। দেশে কয়লার বাজার সবার জন্য খোলা হল। সব ক্ষেত্রকে সাহায্য করবে এই পদক্ষেপ। এই সিদ্ধান্তের ফলে কয়লাখনির ক্ষেত্রে অর্থ ও প্রযুক্তির বিনিয়োগ ঘটবে বলেই আশা মোদির।
সূত্রের খবর, প্রাথমিক ভাবে ৪১ টি কয়লাখনিকে নিলামে তোলা হবে। মোদি বলেন, “কয়লাখনির থেকেই হিরে খুঁজে আনতে হবে আমাদের। আমাদের স্বপ্ন একদিন সফল হবে”। এই পদ্ধতিতে বিনিয়োগের পরিসর বাড়বে। ফলে বেসরকারি কোম্পানিগুলি নতুন বাজার পাবে। এতে দেশের অর্থনীতি চাঙ্গা হবে।
এদিন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি আমাদের আত্মনির্ভর হতে শিখিয়েছে। আর প্রথম ধাপ হিসেবে বিদেশি আমদানির পরিমাণ কমাতে হবে।
দশকের পর দশক ধরে ভারতের কয়লাখনিগুলিতে লকডাউন চলেছে বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, জ্বালানি শক্তির সঠিক ব্যবহার করা যাচ্ছে না। সেই কারণেই এই সিদ্ধান্ত। বড় পদক্ষেপ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এই নিলামের ফলে বাজার তৈরি হওয়ার পাশাপাশি বেকারত্ব কমাতে এবং আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে অন্তত ৩৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে আশা প্রধানমন্ত্রীর।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...