Saturday, June 20, 2026

সীমান্তরেখায়  উত্তেজনা কমানোর লক্ষ্যে আজ সকালেও সক্রিয় নয়াদিল্লি ও বেজিং

Date:

Share post:

বিতর্কের মধ্যেই পূর্ব-লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) উত্তেজনা কমানোর লক্ষ্য নিয়ে বৃহস্পতিবারও সক্রিয় নয়াদিল্লি ও বেজিং। আজ সকাল থেকে চলছে কূটনৈতিক ও সেনা স্তরে আলোচনা। পরিস্থিতি নিয়ে সমঝোতায় আসার জন্য দুই দেশই তৎপর।
লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে আলোচনা শুরু হলেও গলওয়ানে চিনা হামলার অভিযোগ নিয়ে অনড় অবস্থান নিয়েছে নয়াদিল্লি। বুধবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে কথাতেও সেই বার্তাই দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জয়শঙ্কর চিনের বিদেশমন্ত্রী ওয়াংকে সাফ জানিয়ে দিয়েছেন , ‘‘সোমবার রাতে গলওয়ানে পরিকল্পনা মাফিক, ছক কষে হামলা চালিয়েছে চিনের সেনা। তার ফলে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে এর গুরুতর প্রভাব পড়বে।’’ অবশ্য চিন বিদেশমন্ত্রকের তরফে এ দিনও গলওয়ানে সংঘর্ষের জন্য ভারতীয় সেনাকেই দোষারোপ করা হয়েছে।
সংবাদসংস্থা জানিয়েছে, নিরপেক্ষ ভাবেই দুই বিদেশমন্ত্রী পূর্ব-লাদাখের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। আলোচনা এবং ঐকমত্যের ভিত্তিতে সীমান্ত সমস্যা মেটানোর বিষয়ে তাঁরা সম্মত হয়েছেন।
এলএসি’তে কোনও প্ররোচনামূলক পদক্ষেপ না-করার বিষয়েও দুই বিদেশমন্ত্রী সম্মত হয়েছেন।
অন্যদিকে, সোমবার রাতের ঘটনার যথাযথ তদন্ত করে সংঘর্ষে প্ররোচনা দেওয়া সেনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য জয়শঙ্করকে প্রস্তাব দিয়েছেন ওয়াং।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...