Friday, June 19, 2026

লাদাখ পরিস্থিতির জেরে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা স্থগিত

Date:

Share post:

চিন-ভারত সীমান্ত সংঘর্ষ অব্যাহত । তারই পরিপ্রেক্ষিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের সূচনা স্থগিত করে দিল রামমন্দির ট্রাস্ট। ভারত-চিন সীমান্তের পরিস্থিতি ‘সিরিয়াস’, উদ্বেগজনক এবং ‘দেশরক্ষাই সবচেয়ে জরুরি’ বলে সরকারি ভাবে বিবৃতি দিয়েছে তারা।
ভারতীয় জওয়ানদের হত্যায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা।গত বছর সুপ্রিম কোর্টের মন্দির নির্মাণের পক্ষে ঐতিহাসিক রায়ের পর মন্দির তৈরির দায়িত্ব পাওয়া ট্রাস্ট এই বিষয়ে শীঘ্রই একটি নতুন দিন স্থির হবে বলে জানিয়েছে। ট্রাস্টের সদস্য অনিল মিশ্র বলেছেন, দেশের পরিস্থিতি মাথায় রেখেই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে, সরকারি ভাবে তা জানিয়েও দেওয়া হবে। মৃত জওয়ানদের প্রতি শ্রদ্ধাও জানিয়েছে ট্রাস্ট।
এদিকে সীমান্তের ভারতীয় জওয়ানদের রক্ত ঝরার নিন্দা করে চিনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নেমেছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিও।

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...