Monday, April 6, 2026

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে, জানালো হাওয়া অফিস

Date:

Share post:

উত্তরবঙ্গে লাগাতার ভারী বৃষ্টি চলবে। কোচবিহার-আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে।

তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয়বাষ্প থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোমবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনই পূর্বাভাস দেওয়া হলো।

পাশাপাশি, কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকলেও পরে মেঘলা আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি যখন হবে না তখনই আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামীকাল, রবিবার দক্ষিণবঙ্গে বীরভূম-মুর্শিদাবাদে ভারী বৃষ্টি সম্ভাবনা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...