Saturday, June 13, 2026

নিট সহ একাধিক সর্বভারতীয় পরীক্ষা পিছিয়ে দেওয়ার পক্ষে ওড়িশার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স, নিট, সিএলএটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের আবেদন, রাজ্যের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হলে সংশ্লিষ্ট পরীক্ষাগুলি নেওয়া হোক। করোনার জেরে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি ও আইনের সর্বভারতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত হয়ে যায়।নবীন পট্টনায়েক টুইট করে জানিয়েছেন, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তাঁর। বৈঠকে তিনি সংশ্লিষ্ট পরীক্ষাগুলি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হওয়ার পর নিতে পরামর্শ দেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ওড়িশায় করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে। যদিও সংশ্লিষ্ট পরীক্ষা কবে হবে তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। এদিকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী  রমেশ পোখরিয়াল ইতিমধ্যেই জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছেন।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...