Sunday, June 14, 2026

IPL-এর টাইটেল স্পনসর Vivo? কী সিদ্ধান্ত নিচ্ছে বিসিসিআই

Date:

Share post:

আইপিএলের টাইটেল স্পনসর ২০১৮ সাল থেকেই চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভারত-চিন সংঘর্ষে চিনা সেনার হাতে ভারতীয় ২০ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা পর দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক উঠতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের আইপিএল স্পনসরের সঙ্গে সম্পর্ক নিয়ে নড়েচড়ে বসেছে। আইপিএলের জন্য বার্ষিক হিসেবে ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি ৪৪০ কোটির।

আইপিএলে যেমন টাইটেল স্পনসর ভিভো, তেমনই ভারতের জাতীয় দলের মূল স্পনসর হিসেবে যুক্ত রয়েছে ওপো। এটিও একটি চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা।

করোনার কারণে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে টুর্নামেন্ট নিয়ে জটিলতার মাঝেই এবার টুর্নামেন্টের স্পনসর নিয়ে সমস্যার মুখে বোর্ড।

বিসিসিআইয়ের আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ভারত চিনের মধ্যে বর্তমান রাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে স্পনসর ভিভোর সঙ্গে সম্পর্ক নিয়ে আগামী সপ্তাহে জরুরি বৈঠক রাখা ডাকা হয়েছে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...