Tuesday, March 31, 2026

টলিউডে স্বজনপোষণ নীতি, শ্রীলেখার অভিযোগ নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

Date:

Share post:

টলিউডে স্বজনপোষণ নীতি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তের বিরুদ্ধে অভিযোগ করেন শ্রীলেখা মিত্র।

এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে প্রযোজক অশোক ধানুকা।

ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির কোনও ছবি হয়নি। ওই সময়ে অন্য ছবিতে দুজনেই অভিনয় করেন। অন্য ছবিতে অভিনয় করেও ইন্ডাস্ট্রিতে থাকতে পেরেছেন বলে জানান ঋতুপর্ণা।

‘অন্নদাতা’ ছবি নিয়েও অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র। এই বিষয়ে প্রযোজক অশোক ধানুকা বলেন, ”আমি ঋতুপর্ণা সেনগুপ্তকে ফোন করেছিলাম ‘অন্নাদাতা’ ছবিতে অভিনয় করতে বলেছিলাম। কিন্তু সেই সময় আমেরিকায় থাকায় ঋতুপর্ণা করতে পারেনি। শ্রীলেখা মিত্রকে নিয়েছিলাম। দর্শকরা যাদের দেখতে চাইতেন, তাঁদেরই কাস্ট করা হত।প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ছবিই তখন মানুষ বেশি দেখতে চাইত, তাই ওঁদের নেওয়া হত।” তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...