Monday, April 6, 2026

জামিন দেওয়া হোক ভারভারা- সাফুরা-দের, আবেদন করলেন সৌমিত্র- অপর্ণা’রা

Date:

Share post:

যে সংশোধনাগারে বন্দি রাখা হয়েছে, সেখানে করোনায় মৃত্যু হয়েছে এক সহবন্দির৷ তাই এখনই জামিনে মুক্তি দেওয়া হোক ভারভারা রাও, সাফুরা জারগর-সহ অন্যদের।

এই দাবি জানিয়ে গোটা দেশের প্রায় ৫০০ বিশিষ্ট মানুষ চিঠি দিলেন কেন্দ্রীয় সরকারকে। আবেদনকারীদের মধ্যে আছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, আদুর গোপালকৃষ্ণণ-সহ অন্যরা। সই করেছেন, অমল পালেকর, নন্দিতা দাশ, নাসিরুদ্দিন শাহ, অনুরাগ কাশ্যপও।

গত কয়েক বছর ধরেই একাধিক মামলায় বাম মনস্ক সমাজকর্মী ভারভারা রাও , গৌতম নওয়ালখা, সুধা ভরদ্বাজ-সহ ১১ জন বন্দি আছেন। সম্প্রতি আটক করা হয়েছে সাফুরা জারগর এবং অখিল গগৈকে। সিএএ-বিরোধী প্রতিবাদ আন্দোলনের মুখ সন্তানসম্ভবা সাফুরা বন্দি৷ বন্দি সমাজকর্মীদের অধিকাংশই মহারাষ্ট্রের এক সংশোধনাগারে আছেন। সেখানে করোনা সংক্রমণে সহবন্দির মৃত্যুর খবরও মিলেছে।
সেই আশঙ্কা উল্লেখ করেই বিশিষ্টজনের তরফে এই চিঠি পাঠানো হয়েছে।
ইন্ডিয়ান কালচারাল ফোরাম প্ল্যাটফর্মের তরফে চিঠি পাঠানো হয়েছে। দিনকয়েক আগে সন্তানসম্ভবা সাফুরা জারগারের জামিনের আর্জি খারিজ হয়েছে আদালতে। তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। শুধু সফুরা জারগর নয় অসমের মানবাধিকার কর্মী অখিল গগৈয়ের জামিনও খারিজ হয়েছে। জারগরের বিরুদ্ধে ইউএপিএ আইনে অভিযোগ আনা হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...