Monday, April 6, 2026

১০ দিনে ৫০ হাজার যুবক-যুবতী ‘বাংলার যুবশক্তি’তে, আপ্লুত অভিষেকের ট্যুইট

Date:

Share post:

বাংলার যুবশক্তি। মাত্র ১০ দিনে ৫০ হাজার সদস্য। আপ্লুত অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় তৃণমূল যুব সভাপতি লিখেছেন, ‘বাংলার যুবশক্তি কর্মসূচি চালু হওয়ার ১০ দিনের মধ্যে ৫০ হাজার যুবক যুবতীর সমর্থন ও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। এই দুঃসমযয়ে বাংলার যুব সমাজ মানুষের পাশে দাঁড়াতে চাইছে দেখে আমি অভিভূত। আরও যুবক-যুবতীকে এই অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে অনুরোধ করছি।’

লকডাউন ও আমফান বিধ্বস্ত বাংলার মানুষের পাশে দাঁড়াতে যুব সমাজকে সামাজিক জনপরিষেবায় নামিয়েছেন অভিষেক। নাম দিয়েছেন ‘বাংলার যুবশক্তি’। বাংলার তরুণ প্রজন্ম রাজ্য জুড়ে সামাজিক কাজ করবে। নজরকাড়া বিষয় হলো, প্রথম ২৪ ঘন্টায় ১২ হাজার যুবক-যুবতী নাম নথিভুক্ত করেন বাংলার যুবশক্তিতে। কর্মসূচির ভিডিও দেখেন ১১লক্ষের বেশি মানুষ। ৩৩১টি ব্লক ও ২৩০টি শহরে নাম রেজিস্ট্রেশন চলছে। উদ্বোধন করা হয়েছে ওয়েবসাইটেরও। প্রাথমিক লক্ষ্য কম করে ১লক্ষ রেজিস্ট্রেশন। এই ১লক্ষ যুবশক্তি বাংলার আনাচ-কানাচে ছড়িয়ে পড়ে করোনা ও আমফানে বিধ্বস্তদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানের সমস্যায় পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...