Wednesday, June 24, 2026

ফ্রন্টের মধ্যে ফ্রন্ট চাই, ফরওয়ার্ড ব্লকের নতুন দাবিতে বাম-কং জোটে জটিলতা

Date:

Share post:

‘বামফ্রন্ট’ থাকা সত্ত্বেও ওই ফ্রন্টের মধ্যেই আরও একটা ফ্রন্ট গঠনের দাবি তুলেছে শরিক ফরওয়ার্ড ব্লক৷ ফব-র দাবি, ‘বামফ্রন্ট, ফ্রন্টের বাইরে থাকা অন্য একাধিক ছোট দল, কংগ্রেস এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি ‘মঞ্চ’ বা ফ্রন্ট তৈরি করা হোক৷ নতুন এই ‘মঞ্চ’ বা ফ্রন্ট-ই বিধানসভা ভোটে লড়বে৷ শুধু প্রস্তাব নয়, একধাপ এগিয়ে ফব এই জোটের নামও দিয়েছে৷ ‘গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ঐক্য’, এমন নামও প্রস্তাব করেছে ফরওয়ার্ড ব্লক নেতারা।

বামফ্রন্ট- শরিকের এই দাবি মানতে নারাজ সিপিএম৷ আলিমুদ্দিনের প্রশ্ন, বামফ্রন্ট থাকতে আর একটা ফ্রন্ট কেন? বড় শরিকের এই কথায় ক্ষুব্ধ ফব৷ ক্ষোভ নিয়ে বিবাদও তুঙ্গে। এই ক্ষোভের জেরে আলাদা পথে হাঁটার কথাও বলে ফেলেছে ফরওয়ার্ড ব্লক।

আসন্ন বিধানসভা ভোট নিয়ে গত শুক্রবার কংগ্রেস ও বামফ্রন্ট নেতাদের প্রথম প্রস্তুতি বৈঠকের কথা ছিলো। তা হয়নি। ফব-র দাবির সমাধান না হলে, এ ধরনের বৈঠক কবে হবে, আদৌ হবে কি’না, তারও ঠিক নেই। ফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের বক্তব্য ছিলো, কং-বামের আসন সমঝোতাকে মানুষ ‘জোট’ বলে মানেনি৷ যৌথ কর্মসূচিও ছিল না। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড় মহড়া নিতে হলে সত্যিকারের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই দাবি প্রথমেই উড়িয়ে দিয়েছে সিপিএম৷ ফব-র এই দাবিতে বিরক্ত সিপিএম৷ ওদিকে, এই প্রস্তাব মানতে আপত্তি নেই কংগ্রেসের। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে নতুন ফ্রন্টের আহ্বায়ক মানতেও কংগ্রেস রাজি৷

বিধানসভা ভোটে আসন ভাগাভাগি অথবা অন্যান্য বিষয় নিয়ে বৈঠকের কথা ছিলো বাম-কংগ্রেসে। কিন্তু ফব-র নতুন দাবির ঠেলায় সেই সলতে পাকানোর বৈঠক বাতিল করতে হয়েছে৷ বামফ্রন্টের অভ্যন্তরীণ কোন্দলে আপাতত ঠাণ্ডাঘরে বাম-কংগ্রেসের ভোটের জোট৷ ফ্রন্টের মধ্যেই ফ্রন্টের দাবি তুলে ফরওয়ার্ড ব্লক বাম-কং জোটে জটিলতাই বৃদ্ধি করলো বলেই রাজনেতিক মহলের ধারনা৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...