Saturday, June 20, 2026

কেন্দ্রের নজরে লাদাখ! নিয়ন্ত্রণরেখার বহু জায়গায় সেনা-আধাসেনার সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার

Date:

Share post:

গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর লাদাখেই নজর কেন্দ্রের। নিয়ন্ত্রণরেখার নানা জায়গায় সেনা-আধাসেনার সংখ্যা বাড়াচ্ছে মোদি সরকার। কাশ্মীর থেকে ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের ২০ কোম্পানি জওয়ান ইতিমধ্যেই সেখানে পাঠানো হয়েছে। যাচ্ছে আরও কিছু সেনা-আধাসেনা। এত তাড়াতাড়ি সেনা সরানোর ফলে কাশ্মীরের পির পাঞ্জাল ক্ষেত্রের মতো কিছু জায়গা পাহারা-শূন্য হয়ে পড়েছে। তাদের শূন্যস্থানে পাঠানো হচ্ছে সিআরপি-কে, জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রক কাশ্মীরের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনা, আধাসেনা ও পুলিশকে নিয়ে একটি কোর গ্রুপ গঠন করেছে। ওই গ্রুপের এক কর্তা জানিয়েছেন, কাশ্মীর থেকে আইটিবিপি-র ২০ কোম্পানি জওয়ান ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। আরও কিছু বাহিনী পাঠানো হবে। আইটিবিপি ও সেনারা মিলে চিন ও ভারতের মধ্যে ৩৪৮৮ কিলোমিটার এলএসি সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আইটিবিপি-র যে জওয়ানদের সেখানে পাঠানো হয়েছে বা হচ্ছে, গত এক বছর ধরে তাঁদের উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...