Monday, April 6, 2026

বলভদ্র, সুভদ্রার পরে গড়াল জগন্নাথদেবের রথের চাকা

Date:

Share post:

নিয়মের কড়াকড়ির মধ্যেই এবার পুরীতে চলছে রথযাত্রা। ভক্ত ছাড়া শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক সেবায়েতের ও দৈতপতিদের উপস্থিতিতে বেলা বারোটা থেকে শুরু হয়েছে রথযাত্রা। প্রথমেই গুন্ডিচার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বলভদ্রের রথ তালধ্বজ। সরকারি নিয়মে প্রত্যেকটি রথের মধ্যে একঘণ্টা সময়ের ব্যবধান রাখতে হবে। সেইমতো সুভদ্রার রথ দলদর্পন একটার পর রওনা দেয়। আর বেলা আড়াইটের পরে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

ভক্ত সমাগম ছাড়াই চলছে রথযাত্রা। উপস্থিত রয়েছেন সেবায়েত এবং দৈতপতিরা। তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা হয়েছে এবং নেগেটিভ যাঁরা তাঁদের এই যাত্রায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। প্রত্যেকের মুখে মাস্ক পরা রয়েছে। কিছুক্ষণ অন্তরে স্যানিটাইজ করা হচ্ছে ওই এলাকা।
সকালে রাজ পরিবারের সদস্য প্রথমে ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। তারপর গ্র্যান্ড রোড দিয়ে একে একে রথ এগিয়ে যায় গুন্ডিচা মন্দিরের দিকে। রথযাত্রা উপলক্ষে সোমবার রাত ৯ টা থেকে বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত পুরী জেলায় সম্পূর্ণ শাটডাউন করা হয়েছে। একইসঙ্গে জারি রয়েছে ১৪৪ ধারা। এমনকী মন্দির সংলগ্ন অঞ্চলে কোথাও উঁচু বাড়ির ছাদে ও বহুতলে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে পুরী চলছে রথযাত্রা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...