Monday, April 6, 2026

Big Breaking: জুলাই মাস জুড়ে বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়, জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

৩১ জুলাই পর্যন্ত রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিমকোর্ট এবং অন্য রাজ্যের সিদ্ধান্তের দিকে নজর রাখছে সরকার।

অতিমারি পরিস্থিতিতে মার্চ মাস থেকে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন। কলেজ বিশ্ববিদ্যালয় ১০ জুন এবং তারপর ৩০ জুন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সেই সময়সীমা ফের বাড়ানো হলো। এদিকে এখনও বাকি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টার। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষা দফতরের আধিকারিক, উপাচার্যদের নিয়ে বৈঠক করেছেন। ওই বৈঠকে পরীক্ষার বিষয়ে আলোচনা হয়। কীভাবে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যায়, তার সম্ভাব্য উপায় জানান উপাচার্যরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, ফাইনাল সেমিস্টার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ২৬ জুন জানানো হবে। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ চলবে বলে জানান শিক্ষা মন্ত্রী। পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুসারে সেই কাজ চালু রাখতে পারবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রসঙ্গত, আগেই রাজ্য সরকার জানিয়েছিল জুলাই মাসে স্কুল বন্ধ থাকবে। যদিও এখনও বাকি উচ্চমাধ্যমিকের ৩ দিনের পরীক্ষা। ২, ৬, ৮ জুলাই পরীক্ষার দিন ঘোষণা করেছে সরকার সরকার। তবে বর্তমান পরিস্থিতিতে কীভাবে ওই পরীক্ষা হবে তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার। এদিন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও অন্য রাজ্যে দিকে নজর রাখা হচ্ছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...