Monday, April 6, 2026

সৌরভ নয়, গ্রেভস ICC-র পরবর্তী চেয়ারম্যান? বৈঠক বৃহস্পতিবার

Date:

Share post:

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর পরবর্তী চেয়ারম্যান কে হবেন?

বৃহস্পতিবার আইসিসির বোর্ড মিটিং।
এদিন বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই বৈঠকের আলোচ্য বিষয় আইসিসির পরবর্তী চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া। কবে নির্বাচন হবে? কীভাবে, কবে থেকে মনোনয়ন নেওয়া হবে? এছাড়াও আলোচনা হবে আরও দুটি বিষয় নিয়ে। তা হলো, টি-২০ বিশ্বকাপ এবং আইপিএলের ভবিষ্যৎ। এবং করোনার পরে কবে থেকে ক্রিকেট শুরু করা যাবে।

এবছর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-এর চেয়ারম্যান হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কলিন গ্রেভস। তবে শোনো বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। সূত্রের খবর, গ্রেভসেরই আইসিসির পরবর্তী চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।

উল্লেখ্য, আগামী মাস অর্থাৎ জুলাইয়ে আইসিসির বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হচ্ছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...