Thursday, March 19, 2026

BREAKING: বিহারে বাজ পড়ে প্রবল ঝড়-বৃষ্টিতে একদিনে মৃত ৮৩!

Date:

Share post:

একদিনেই ৮৩ জনের মৃত্যু হল বজ্রপাতে! বৃহস্পতিবার নজিরবিহীন এই ঘটনা ঘটেছে বিহারে। রাজ্য সরকার মৃত্যুসংখ্যা প্রকাশ করে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

বৃহস্পতিবার খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিলই। কিন্তু তা যে এতটা প্রাণঘাতী চেহারা নেবে তা অকল্পনীয় ছিল। এদিন রাজ্যের একাধিক জেলায় বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে বিহারের গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৩ জনের। মধুবনী ও নওয়াদায় ৯ জন করে মারা গিয়েছেন। ভাগলপুরে ৬ জন ও সিওয়ানে ৬ জন, দ্বারভাঙা, বাংকা, পূর্ব চম্পারণে ৫ জন করে, খাগাড়িয়া এবং ঔরঙ্গাবাদে ৩ জন করে মৃত্যু হয়েছে। পশ্চিম চম্পারণ, কৃষ্ণগঞ্জ, জামুই, জেহানাবাদ, পূর্ণিয়া, সুপুল, বক্সার, কাইমুর প্রতিটি জেলায় ২ জন করে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া সমস্তিপুর, শিবহার, সরন, সীতামারী ও মাধেপুরে ১ জন করে মারা গিয়েছেন। বজ্রপাতে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...