Saturday, June 13, 2026

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি, তোর্ষার জলে ভাসছে কোচবিহার

Date:

Share post:

আবহাওয়ার পূর্বাভাস মিলিয়ে গতকাল, বুধবার রাত থেকে একটানা বৃষ্টিপাত উত্তরবঙ্গের ৫ জেলায়। এরই মধ্যে অতিভারী বৃষ্টির ফলে কোচবিহার শহরের ২০ টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। সমস্যায় পড়েছেন মানুষজন। বিশেষ করে কোচবিহার শহরের রাজবাড়ি এলাকা, মিনি বাস স্ট্যান্ড এলাকা, নিউ টাউন এলাকায, পুরাতন পোস্ট অফিস এলাকা জলমগ্ন। পাশাপাশি, ভারী বৃষ্টির ফলে তোর্ষা নদীর জল অনেকটা বেড়ে গিয়েছে। তোর্ষা নদীর জল বাড়ায় নদীর চর এলাকায় মানুষের বাড়িতে ঢুকে পড়েছে জল।

এদিকে, বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হল মালদায়। আজ, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টে থেকে প্রবল ঝড় ও বজ্রবিদ্যুত-সহ ব্যাপক বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে জারি করা হয়েছে গেরুয়া সতর্কবার্তা।

উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই আলিপুর আবহাওয়া দফতর তাদের পূর্বাভাসে জানিয়েছিল, ২৪ জুন থেকে ২৬ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেটাই মিলে গেলো।

অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টির দেখা নেই। বরং আদ্রতার জন্য কলকাতা-সহ বেশকিছু জেলায় গুমোট আবহাওয়া। বেড়েছে অস্বস্তি।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...