Thursday, March 26, 2026

পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে কিনা সরকারের দেখা উচিত: রাজ‍্যপাল

Date:

Share post:

১৯৭৫ সালে আজকের দিনেই অর্থাৎ ২৫ জুন দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ৷ আজ, বৃহস্পতিবার জরুরি অবস্থার ৪৫তম বর্ষপূর্তিতে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

এনিয়ে টুইটারে রাজ‍্যপাল জানিয়েছেন, রাজ‍্য অঘোষিত ইমার্জেন্সি চলছে কিনা সরকারের তা দেখা উচিত। পাশাপাশি, জরুরি অবস্থা গণতন্ত্র ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে ৷ স্বাধীন ও নিরপেক্ষ ভোট ছাড়া গণতন্ত্র মাথা তুলতে পারে না।

অন্যদিকে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জরুরি অবস্থা নিয়ে ফেসবুক পোস্টে কংগ্রেস এবং তৃণমূলকে কটাক্ষ করেন। তিনি লেখেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের এক কালো দিন। ১৯৭৫ সালে আজকের দিনে ইন্দিরা গান্ধী “Emergency ঘোষণা” করেন | আজকের দিনের কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারই উত্তরসূরি, যারা কখনও গণতন্ত্রকে সম্মান করে না।

Related articles

বৃষ্টি বিরতিতে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, চৈত্রে ঊর্ধ্বমুখী উষ্ণতা!

মার্চ মাসের শুরু থেকে দফায় দফায় ঝড় বৃষ্টির (rain and thunderstorm) দুর্যোগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা (South Bengal temperature) পরিবর্তনের...

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...