Monday, April 6, 2026

নভেম্বরে ফের একান্তে মোদি- চিনফিং ? কূটনৈতিক মহলে জল্পনা

Date:

Share post:

আগামী নভেম্বরে কি একান্তে মুখোমুখি হবেন মোদি-চিনফিং ?

জি-২০ শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের উপস্থিত থাকার সম্ভাবনা দেখা দিতেই এ ধরনের জল্পনা শুরু হয়েছে দু’দেশের কূটনৈতিক মহলে৷

জি-২০ শীর্ষবৈঠক এবার বসছে সৌদি আরবের রিয়াধে,আগামী নভেম্বরের ২১-২২ তারিখে৷ এই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন ওই দু’জনই। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের একান্ত বৈঠকের সম্ভাবনা দেখা দিয়েছে৷ এ ধরনের সম্ভাবনা জোরালো হয়েছে কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টের ভিত্তিতে৷ সেখানে বলা হয়েছে, মঙ্গলবার রুশ বিদেশমন্ত্রী সের্গেই লভরভের উপস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র ভার্চুয়াল বৈঠকে এমন একটি ‘সম্ভাবনা’-ই তৈরি হয়েছে৷ তবে এ দেশের বিদেশমন্ত্রক এখনও সৌদি আরবে মোদি-চিনফিং আলাদা বৈঠকের সম্ভাবনা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, ভার্চুয়াল বৈঠকে চিনের তরফেই মোদি- জিনপিং আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে দিল্লিকে৷ গালওয়ান কাণ্ডের পাঁচ মাসের মধ্যে সত্যিই যদি দুই শীর্ষনেতা মুখোমুখি আলোচনায় বসেন, দ্বিপাক্ষিক কূটনীতিতে তা নতুন পর্বের সূচনা করবে বলে অনেকেই মনে করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...