Thursday, March 26, 2026

Big Breaking: আইসিএসই-আইএসসি বাতিলের সিদ্ধান্ত বোর্ডের

Date:

Share post:

স্থগিত হয়ে যাওয়া আইসিএসই এবং আইএসসি পরীক্ষা ঐচ্ছিক আগেই ঘোষণা করা হয়েছিল। অতিমারি আবহে এবার আইসিএসই এবং আইএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। পরে আর পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড।

প্রসঙ্গত, মার্চ মাস থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন। তার আগেই পরিস্থিতির কথা বিবেচনা করে স্থগিত হয়ে গিয়েছিল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। এরপর সংশ্লিষ্ট পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছিল কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা জুলাই মাসে নেওয়া হবে বলে স্থির হয়। সেই পরীক্ষাও ঐচ্ছিক ঘোষণা করে বোর্ড। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বোর্ড কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না। বৃহস্পতিবার বোর্ড জানিয়েছে চলতি বছর আইসিএসই এবং আইএসসি পরীক্ষা বাতিল করা হলো। সংশ্লিষ্ট পরীক্ষার মূল্যায়ন প্রি বোর্ডের নম্বরের ভিত্তিতে করা হবে।

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোজি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...