Saturday, June 27, 2026

পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের বুকে বামেদের অভিনব সাইকেল মিছিল

Date:

Share post:

সারা দেশজুড়ে যখন পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া, তখন কেন্দ্রীয় সরকার উদাসীন। এই কঠিন পরিস্থিতির মধ্যে গত ২০দিন ধরে রোজই বেড়েছে যানবাহনের জ্বালানির দাম।

মানুষের ভোগান্তি যখন চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। ঠিক তখনই পেট্রোল-ডিজেলের ন্যায্য দামের দাবিতে পথে নামলো বামেরা।

আজ, শুক্রবার CITU কলকাতা জেলার ডাকে ঢাকুরিয়া ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিল্ডিং-এর সামনে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক তথা বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী-সহ অন্যান্য বাম নেতৃত্ব।

তার আগে এদিন পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ মিছিল করে বামেরা। যেখানে সুজন চক্রবর্তী-সহ অন্যান্য বাম নেতারা যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ঢাকুরিয়ার ইন্ডিয়ান অয়েল দফতরের সামনে সাইকেল নিয়ে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে মিছিল করেন।

Related articles

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...