Saturday, June 27, 2026

ভর্তুকি ঘোষণা মুখ্যমন্ত্রীর, ১ জুলাই থেকে সব বাস-মিনিবাস রাস্তায় নামছে

Date:

Share post:

১ জুলাই থেকে সরকারি বাসের পাশাপাশি সমস্ত বেসরকারি বাস রাস্তায় নামতে চলেছে। শুক্রবার নবান্নে এমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে জুলাই থেকে মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে মুখ্যমন্ত্রীর আশা।

মুখ্যমন্ত্রী জানান, এ ব্যাপারে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, কলকাতার নগরপাল অনুজ শর্মা, পুলিশের ডিজি সহ পদাধিকারী এবং বিভিন্ন বাস সংগঠনের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বাস ভাড়া বৃদ্ধির বিরোধী। ডিজেলের দাম বৃদ্ধির বিষয়টি মাথায় রেখেও তিনি বলেন, আমরা জানি মানুষ অসুবিধার মধ্যে রয়েছেন। তারমধ্যে বাস ভাড়া বৃদ্ধি হলে আরও অসুবিধায় পড়বেন। সেই কারণে রাজ্য সরকার ঠিক করেছে আগামী তিন মাস প্রতিটি বেসরকারি বাসকে প্রতি মাসে ১৫,০০০ টাকা করে ভর্তুকি দেবে রাজ্য। শর্ত, পুরনো ভাড়াতেই বাস চালাতে হবে। এর জন্য সরকারের খরচা হবে ২৭ কোটি টাকা। এছাড়া বাসের চালকসহ কর্মীদের জন্য বিমার ব্যবস্থা।

এর ফলে বেসরকারি ৬০০০ বাস-মিনিবাসই রাস্তায় নামবে বলেই মুখ্যমন্ত্রীর আশা। আগামী কয়েকদিনের মধ্যেই বাসগুলিকে প্রস্তুত করে নেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী মনে করছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, আরও সরকারি ৫০০ টি বাস নামছে।

 

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...