Saturday, June 27, 2026

বেসরকারি ক্ষেত্রে কোভিড টেস্টের চার্জ বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সরকারি হাসপাতালে বিনামূল্যে হয় কোভিড ১৯-এর পরীক্ষা। এবার বেসরকারি ক্ষেত্রেও সেই পরীক্ষার চার্জ বেঁধে দিল রাজ্য সরকার। শুক্রবার, নবান্নে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে বেসরকারি হাসপাতালগুলিতে ৫০০০ টাকা নেওয়া হত। সেটা কমিয়ে করা হল ২২৫০ টাকা।

এছাড়া কোভিড রোগীদের দেখার ক্ষেত্রে চিকিৎসকদের ফিজ ১ হাজার টাকা বেঁধে দেওয়া হয়েছে।
পাশাপাশি, বেসরকারি হাসপাতালগুলিকে সুরক্ষা কিট দেবে রাজ্য সরকার।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “করোনা হারবে, বাংলা জিতবে”। করোনা যাতে না ছড়ায় সে ব্যবস্থা করতেই হবে।
তিনি জানান, শুক্রবার পর্যন্ত রাজ্যে কারোনা অ্যাক্টিভ কেস ৫০৩৯। তাঁদের মধ্যে ৯৯ শতাংশ রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ৬৫ শতাংশ করোনা রোগীকে সারিয়ে তোলা গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, সংক্রমণ কম হলে বাড়িতে থেকে চিকিৎসা করা যেতেই পারে, কিন্তু অক্সিজেন লেভেল ৯০ নীচে নেমে গেলে হাসপাতালে চিকিৎসা করাতে হবে। এক্ষেত্রে বাড়িতে একটি অক্সিজেন মাপার যন্ত্র রাখার পরামর্শ দেন মমতা।
বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজার সঙ্গে রাখতেই হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...