Thursday, June 25, 2026

বেসরকারি স্কুলের ফিজ বৃদ্ধি পছন্দ নয় মুখ্যমন্ত্রীর, মানব সম্পদ মন্ত্রকের হস্তক্ষেপ চান পার্থ

Date:

Share post:

বেসরকারি স্কুলগুলির ফিজ নিয়ে রাজ্য জুড়ে অভিভাবকদের অবস্থান-বিক্ষোভ চলছে। এ প্রসঙ্গে শুক্রবার মুখ্যমন্ত্রীর নবান্নের সাংবাদিক সম্মেলনে বললেন, বেসরকারি স্কুলগুলির ফিজ বৃদ্ধি প্রসঙ্গে সরকারের অবস্থান খুব পরিস্কার। সরকার এই সময়ে কোনও ধরনের ফি বৃদ্ধির বিরুদ্ধে। তার কারণ পরিস্থিতির কারণে বহু পরিবার অসুবিধার মধ্যে রয়েছেন। কারওর চাকরি গিয়েছে, কেউ বেতন কম পাচ্ছেন। ফিজ বৃদ্ধি হলে তাঁরা চাপে পড়বেন। তাই অনুরোধ করবো এই কঠিন সময়ে ফিজ বৃদ্ধি করবেন না। একইসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, ফিজ বৃদ্ধি নিয়ে আমি মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। বেশ কিছু বেসরকারি স্কুল নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং পরিস্থিতি বিচার না করে ফিজ বৃদ্ধি করছে। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের উচিত এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ করে ব্যবস্থা নেওয়া।

মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে শুক্রবার মনে করিয়ে দেন, অনেক অভিভাবক সরাসরি ফিজ মকুবের কথা বলছেন। এটা কিন্তু ঠিক নয়। তার কারণ, স্কুলগুলিকে তাদের শিক্ষক-অশিক্ষক কর্মীদের বেতন দিতে হয়। সেই অর্থ আসবে কোথা থেকে! সুতরাং ফিজ মকুব যুক্তিগ্রাহ্য নয়।

তবে এখন ক্লাস হচ্ছে না। যদিও বহু স্কুলে অনলাইনে ক্লাস করছে। স্কুলগুলি বেশ কিছু ফিজ নিচ্ছে যেগুলির সুবিধা মোটেই এই সময়ে পড়ুয়ারা পাচ্ছে না। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী কম্পিউটার ক্লাস, লাইব্রেরি, স্পোর্টস ক্লাস ইত্যাদির কথা উল্লেখ করেন এবং বলেন নৈতিকভাবে এই ফিজগুলি স্কুলগুলির নেওয়া উচিত নয়।

দেখার বিষয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর স্পষ্ট বক্তব্যের পর বেসরকারি স্কুলগুলি নিয়ন্ত্রিত ফিজের বার্তা দেয় কিনা!

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...