Saturday, April 4, 2026

একাধিক সম্পর্কের মর্মান্তিক পরিণতি, খুনির কাঠগড়ায় স্ত্রী!

Date:

Share post:

একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তার ফলও পেলেন হাতেনাতে। উত্তরপ্রদেশের যুবক বিকাশ কুমার স্বপ্নেও ভাবেননি যে এই সম্পর্কই তার জীবনে এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনবে।
ভালোবেসে মাত্র চারবার বিয়ে করেছিলেন তিনি! প্রথম স্ত্রী রজনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিল বিকাশের । তাদের দুটি সন্তান থাকলেও ডিভোর্সের পর দুই তরফেই কোনও যোগাযোগ ছিল না । আর সে কারণেই রজনীর মনে ক্ষোভ তৈরি হয়েছিল। যার নিট ফল, বিকাশকে খুন করিয়ে দিলেন তাঁরই প্রথম স্ত্রী। 

উত্তরপ্রদেশের বাগপত জেলার এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। নিশ্চয়ই ভাবছেন কীভাবে খুন হলেন বিকাশ কুমার? জানা গিয়েছে, তিনি দিল্লিতে একটি প্লেসমেন্ট এজেন্সি চালাতেন। দিনকয়েক আগে গ্রামে ফিরেছিলেন । তিন দুষ্কৃতী বাইকে চেপে এসে খুব কাছ থেকে গুলি করে তাঁকে। ঘটনাস্থলেই মারা যান বিকাশ। এরপরই বিকাশের দাদা অমিতের বয়ানের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । তদন্ত গড়াতেই অবাক হয়ে যান পুলিশ কর্তারা। ক্রমশ সত্য সামনে আসতে থাকে । তদন্তে উঠে আসে, বিকাশকে খুন করার জন্য তাঁর প্রথম স্ত্রী ৬ লাখ টাকা দিয়েছিল সুপারি কিলারদের। আসলে ডিভোর্সের পর ছেলেমেয়েদের দায়িত্ব না নিলেও সম্পত্তির অংশিদারিত্ব থেকেও তাঁকে বঞ্চিত করার কথা জানার পরই রজনীর সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। 
এরই মধ্যে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও তিনবার বিয়ে করেন বিকাশ। তিনবারই লাভ ম্যারেজ। ওই তিন স্ত্রীর নামেই নিজের কিছু সম্পত্তি লিখে দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। রজনীর কানে সে কথা পৌঁছাতেই ঝামেলা শুরু হয়। এরপরই বিকাশের এক সহকর্মীর সাহায্যে তাঁকে প্রাণে মারার ছক কষতে থাকেন রজনী। সুপারি কিলারদের প্রথমে ৩ লাখ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। ১৯ জুন রাতে বিকাশকে গুলি করে খুন করে তিন সুপারি কিলার।
পুলিশের জেরায় জেরবার হয়ে শেষ পর্যন্ত সুপারি কিলার দিয়ে খুন করানোর কথা স্বীকার করেন রজনী।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...