Monday, April 13, 2026

বাতিল হওয়া উচ্চমাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে? বিজ্ঞপ্তি জারি সংসদের

Date:

Share post:

মহামারি আবহে বাতিল হয়ে গিয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ২ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাইয়ের পরীক্ষা বাতিল করা হলো। উচ্চমাধ্যমিকের পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদ জানিয়েছে, ইতিমধ্যেই উচ্চমাধ্যমিকের বেশ কিছু বিষয়ের লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। তার মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বরকে বাতিল হওয়া পরীক্ষার নম্বর হিসেবে বিবেচনা করা হবে। জুলাই মাসের মধ্যেই উচ্চমাধ্যমিক ফলাফল প্রকাশের চেষ্টা করছে শিক্ষা সংসদ।

পাশাপাশি, মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরীক্ষার্থীদের অসন্তোষ থাকলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের জন্য বাকি বিষয়ের পরীক্ষা হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই সেই পরীক্ষা নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ স্পষ্ট করে জানিয়েছে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর চূড়ান্ত এবং অপরিবর্তনীয়। পরীক্ষার্থীদের আবেদন অনুযায়ী পরীক্ষার দিনক্ষণ ও নির্দিষ্ট নিয়মাবলী প্রকাশ করা হবে।

Related articles

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...