Thursday, June 25, 2026

‘গণশক্তি’র প্রতিবেদন আংশিক প্রকাশ করা ঠিক হয়নি, ভুল স্বীকার করে টুইট বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের

Date:

Share post:

সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায় দিন কয়েক আগে লাদাখের সংঘর্ষ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । ওই প্রতিবেদনের একটি অংশ বিজেপি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে অভিযোগ করে, সিপিএম -এর মুখপত্র বেজিংয়ের ভাষায় কথা বলছে।
ওই প্রতিবেদনের অংশটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছিলেন সিপিএম নেতৃত্বও। পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম অভিযোগ করেন, প্রতিবেদনের বক্তব্যকে বিকৃত করে মানুষের কাছে উপস্থাপিত করেছে বিজেপি যা ক্ষমার অযোগ্য। তবু বিজেপি নেতৃত্ব তাঁদের বক্তব্যে অনড় ছিল। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব নিজেদের ভুল স্বীকার করেন, যা কার্যত সিপিএমের বক্তব্যকে সমর্থন করলো।

নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, গণশক্তির প্রতিবেদনে বেইজিংয়ের বক্তব্য লেখা হয়েছিল। ওই বক্তব্য কখনওই গণশক্তির নিজস্ব বক্তব্য ছিল না। এভাবে প্রতিবেদনের একটি অংশ সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভুল করা হয়েছিল। মহম্মদ সেলিমের মতো বর্ষীয়ান রাজনীতিবিদ যা বলেছিলেন তা আমিও সমর্থন করি।
বিজেপির প্রাক্তন মুখপাত্র কৃশানু মিত্র লেখেন,
এটি তখনই ঘটে যখন পুরো সিস্টেমটি মধ্যযুগীয় এবং সুবিধাবাদীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।
গণশক্তি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ওই অংশ সম্পর্কে বিজেপির বক্তব্যের বিরোধিতা করে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও মহম্মদ সেলিম অভিযোগ করেন, গণশক্তিতে প্রকাশিত খবরকে বিকৃত করে, ফেক নিউজ বানিয়ে অপপ্রচার চলছে। এটাই ফ্যাসিস্টদের চরিত্র। এর তীব্র নিন্দা করছি।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...