Friday, June 26, 2026

চিনের উপর নজরদারি বাড়াতে ভারত মহাসাগরে তৎপরতা নৌবাহিনীর

Date:

Share post:

চিনের বজ্জাতি রুখতে লাদাখ সীমান্তে ভারতীয় স্থলবাহিনীর পাশাপাশি একদিকে যেমন বিমানবাহিনীকেও যৌথভাবে কাজে লাগানোর পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র, তেমনি অন্যদিকে ভারত মহাসাগরেও সতর্ক করা হয়েছে ভারতীয় নৌবাহিনীকে। জানা যাচ্ছে, ভারত মহাসাগরে নজরদারি বাড়িয়ে চিনের উপর চাপ তৈরি করবে ভারতীয় নৌবাহিনী। তিব্বত সীমান্তের পাশাপাশি গত কয়েক মাসে ভারত মহাসাগরেও বেড়েছে চিনের দাপাদাপি। সেজন্য ওই অঞ্চলে একাধিক চিনা সাবমেরিনকে নজরে রেখেছে ভারতীয় নৌবাহিনী। সেখানে যাতে চিনের দাদাগিরি রুখে দেওয়া যায় সেজন্যে ইন্ডিয়ান নেভিকে তৈরি থাকতে বলা হয়েছে। বাণিজ্যিক প্রয়োজনে চিন মধ্যপ্রাচ্য এবং ইউরোপের দেশগুলিতে পণ্য পরিবহনের সময় ভারত মহাসাগরকে ব্যবহার করে। যার একটি অংশ ভারতের মধ্যে আছে। সেই কারণে এবার জলপথেও নজরদারি বাড়াতে চায় ভারত।

এক্ষেত্রে দেশের জাতীয় সুরক্ষা উপদেষ্টা বোর্ড তরফে একটি ‘ফাইভ-পয়েন্ট’ পরামর্শ দেওয়া হয়েছে ভারত সরকারকে। এর মধ্যে রয়েছে ভারত মহাসাগরে সমুদ্রপথে চিনের যাতায়াতকে আরও কঠিন শর্তে বাঁধা, পশ্চিম প্রশান্ত মহাসাগরের অংশে শক্তি প্রদর্শন করা, দক্ষিণ চিন সাগরের নিরপেক্ষ অবস্থানের নীতিতে পরিবর্তন আনা, অস্ট্রেলিয়া, জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মত দেশের সঙ্গে চুক্তি বাড়ানো। অর্থাৎ চিনকে চোখে চোখে রাখতে সেনার সব উইংকেই প্রস্তুত রাখছে ভারত সরকার।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...