Monday, April 6, 2026

ডেঙ্গু প্রতিরোধে পুরসভার নয়া প্রকল্প “অল্প একটু সচেতনতা, ডেঙ্গু মুক্ত কলকাতা”

Date:

Share post:

রাজ্যে করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। তার মাঝেই প্রতি বছরের মতই চিন্তা বাড়িয়েছে ডেঙ্গু। তাই করোনা আবহে ডেঙ্গু মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিলো কলকাতা পুরসভা। আজ, শনিবার একটি বিশেষ প্রকল্প চালু করলো পুরসভা। নতুন সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে “অল্প একটু সচেতনতা ডেঙ্গু মুক্ত কলকাতা”।

এদিন এ বিষয়ে কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, এখন থেকে সপ্তাহে একদিন ১০ মিনিট করে বাড়ির ছাদে রাখা টব-ভাঙ্গা বালতি ইত্যাদিতে, যেখানে জল জমতে পারে, সেখানে পরিষ্কার করার অনুরোধ জানানো হবে শহরবাসীকে। আগামী জুলাই মাস থেকেই কলকাতা পুরসভার অন্তর্গত সমস্ত ওয়ার্ড জুড়ে প্রচার শুরু করতে চলেছে কলকাতা পুরসভা।

ডেঙ্গু সচেতনতা বার্তা অটো করে প্রচার, বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করবেন পুরসভার কর্মীরা। হাতজোড় করে অনুরোধ জানাবেন শহরবাসীর প্রতি। কারণ, মহামারির আবহে ডেঙ্গু মুক্ত কলকাতা করতে বদ্ধপরিকর পুরসভা।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...