Saturday, April 4, 2026

বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর, শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

Date:

Share post:

পর পর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতেও। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টিঅব্যাহত। রবিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। বীরভূম মুর্শিদাবাদ-সহ পশ্চিমের জেলাগুলিতে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এদিকে বেশ কয়েকদিন ধরে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কার্যত বৃষ্টির দেখা নেই। এর ফলে ক্ষণিকের স্বস্তি দিয়ে ফের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে কলকাতায়। স্বাভাবিকের থেকে উপরে চলে এসেছে শহরের তাপমাত্রা। সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা থাকায় গুমোট গরম অনুভূত হচ্ছে। আগামী ৭২ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম ও মুর্শিদাবাদে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিচলবে। ওড়িশার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। যার জেরে শনিবার ও রবিবার পশ্চিমের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Related articles

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...