Friday, June 19, 2026

‘স্বাস্থ্যসাথী’র আওতায় ভেলোরের সিএমসি: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

তামিলনাড়ুর ভেলোরে ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ বা সিএমসিতে চিকিৎসার জন্য যান অনেকেই। সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকেও ভেলোরে গিয়ে চিকিৎসা করানোর সংখ্যা কম নয়। এবার থেকে রাজ্য সরকারের প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’র আওতায় চলে এল ভেলোরের সিএমসি।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আমরা আরও দুটি হাসপাতালকে যোগ করা হচ্ছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাঁরা ওই দুই হাসপাতালে পরিষেবা পাবেন। একটি হল ভেলোরের সিএমসি এবং অন্যটি হল দিল্লির এইমস।”

প্রসঙ্গত, ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে রাজ্যের বহু মানুষ আটকেও পড়েছিলেন। লকডাউন পর্বে তাঁদের ফেরানোর জন্য রেলের কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। ভেলোর ও বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য যাওয়া রাজ্যের বহু মানুষকে বিশেষ ট্রেনে ফেরানো হয়।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...