Thursday, April 9, 2026

সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ RBI-এর হাতে,রাষ্ট্রপতির সই, নয়া সংঘাতের শঙ্কা

Date:

Share post:

রাজ্য সরকারগুলির অধিকার খর্ব করে এবার সমবায় ব্যাঙ্কের নিয়ন্ত্রণ সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের হাতে যাচ্ছে৷ আইন সংশোধনের অর্ডিন্যান্সে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই ইস্যুতে এবার কেন্দ্র- রাজ্যের নতুন সংঘাতের আশঙ্কা জোরদার হচ্ছে।

দেশের সব সমবায় ব্যাঙ্ক এখন থেকে সরাসরি রিজার্ভ ব্যাঙ্কের নিয়ন্ত্রণে যাচ্ছে। সমবায় ব্যাঙ্কে টাকা রাখা আমানতকারীদের স্বার্থ বজায় রাখতে এবং পেশাদারিত্ব নিয়ে আসার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।
সমবায় ব্যাঙ্কগুলি সাধারনত চলে রাজ্য সরকারের সমবায় আইনের মাধ্যমে। ফলে আইনি নিয়ন্ত্রণ এখন রাজ্য সরকারের হাতে। নতুন আইনের ফলে সরাসরি সমবায় ব্যাঙ্কের প্রশাসনিক ও আর্থিক বিধিনিয়ম রিজার্ভ ব্যাঙ্কের আওতায় চলে যাওয়ায় আগামীদিনে রাজ্যের সমবায় আইন আর কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে কেন্দ্রীয় সরকার বলেছে, এই অর্ডিন্যান্স সমবায় ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে নিয়ে এলেও রাজ্যের সমবায় আইনকে কোনওভাবে খর্ব করবে না।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...