Saturday, April 4, 2026

মানুষের সেবা না করে নিজের সেবা করলে তৃণমূলে ঠাঁই নেই, কড়া বার্তা ফিরহাদের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছে মানুষের হয়ে কাজ করার জন্য। মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মানব সেবায় নিয়োজিত হওয়ার জন্য। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। এই নীতি যারা অমান্য করবে, এই নীতি যারা লঙ্ঘন করবে তাদের তৃণমূলে কোনও ঠাঁই নেই। যারা মানুষের সেবা না করে, নিজের সেবায় ব্যস্ত থাকবে, তৃণমূলে তাদের কোনও জায়গা নেই। আজ, রবিবার এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি, দুর্নীতি-সহ বিভিন্ন অভিযোগে দলের বেশকিছু মাঝারি ও স্থানীস্তরের নেতাকে বহিষ্কার করা হয়েছে। তা নিয়েই বক্তব্য রাখতে গিয়ে এদিন এমন বার্তা দেন ফিরহাদ।

একইসঙ্গে এদিন তিনি আরও একবার কেন্দ্রীয় সরকারকে একহাত নেন। তিনি জানিয়েছেন, আমফান বা করোনা, কোনও ক্ষেত্রেই কেন্দ্রের থেকে টাকা রাজ্য সরকার পাচ্ছে না। আর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার কেন্দ্রীয় সরকারকে জানালেও কোন লাভ হচ্ছে না বলে এদিন জানান ফিরহাদ হাকিম। তারপরেও বাংলা মাথা উঁচু করে দাঁড়াবে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গে বিবেকানন্দ-রবীন্দ্রনাথের মতো মনীষীদের উদাহরণ টেনে ফিরহাদ বলেন, যে বাংলায় এমন মনীষীরা আছেন, যে বাংলা বিবেকানন্দের শিক্ষায় দীক্ষিত, সেই বাংলা কারও কাছে মাথা নত করবে না।

রবিবার খিদিরপুরের ভূকৈলাশ মাঠে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। সেখানে তিনি জানান, সুপার সাইক্লোন আমফানের ফলে শহর কলকাতার বহু গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। তাই কলকাতা পুরসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহর কলকাতায় প্রচুর গাছ লাগানো হবে ।ইতিমধ্যে সে কর্মসূচি শুরু হয়ে গেছে। দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়েছিল এই কর্মসূচি। আজ তার আরেকটি ধাপ এগোলেন ফিরহাদ হাকিম । তিনি আগেও জানিয়েছিলেন, শহরবাসী তার নিজের বাড়িতে, পাড়ায়, অঞ্চলে বেশি করে গাছ লাগান। এই সময় পরিবেশকে বাঁচানোর জন্য গাছ লাগানো খুবই দরকার বলে তিনি জানিয়েছেন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...