Monday, April 6, 2026

এবার দেশে শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৯,৪৫৯

Date:

Share post:

দেশজুড়ে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। এবার গত ২৪ ঘণ্টার নিরিখে ভারতে করোনায় আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। এই ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮০ জন রোগীর। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের সেই অনুযায়ী আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের। এখন দেশে চিকিৎসাধীন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ১২০ জন। তবে কিছুটা স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ২১ হাজার ৭২২ জন করোনাজয়ী।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...