Monday, April 6, 2026

বাস চলাতে নামল ব়্যাফ, তবু বারাসতে যাত্রী হয়রানি

Date:

Share post:

বেসরকারি বাস চলাচল নিয়ে অচলাবস্থা কাটেনি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত ব়্যাফ নামাতে হলে প্রশাসনকে, কিন্তু তাও যাত্রী হয়রানি ঠেকানো গেল না বারাসতে। বারাসতের তিতুমীর কেন্দ্রীয় বাস টার্মিনাস থেকে প্রশাসনিক পর্যায়ে আলোচনার পরে দু একটি বাস চলাচল করলেও, বাস মালিকরা বাস না চালানোর সিদ্ধান্তে অনড়। ভাড়া নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এখনও বাস চলাচল স্বাভাবিক নয়। এদিকে বাস চালানোর ক্ষেত্রে প্রশাসনের তরফে ব়্যাফ নামতে দেখা গেছে প্রান্তিক ওই টার্মিনাসে।
বাস চালানোর জন্য বাস মালিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনিক স্তরে আলোচনা হলেও এখনও অচলাবস্থা না কাটায় কাজের দিনে বাস না পেয়ে নাজেহাল যাত্রীরা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...