Wednesday, June 24, 2026

মহামারীর কারণে ধাক্কা উড়ানে, পরিষেবা কমছে কলকাতায়

Date:

Share post:

মহামারীর কারণে উড়ান পরিষেবা কমছে কলকাতায়। ফলে বাড়ছে ক্ষতির পরিমাণ। কলকাতা থেকে উড়ানের সংখ্যা ৬১। এর থেকে তুলনায় অনেক এগিয়ে দিল্লি ও মু্ম্বই। দিল্লির সংখ্যা ১৪০। আর মুম্বই থেকে ১৫০। উড়ান বাতিলের নিরিখে বাকি দুটি জায়গার থেকে কলকাতার সংখ্যা বেশি।

পূর্বাঞ্চলে, বিশেষ করে কলকাতায় তার প্রভাব দিনে দিনে বাড়ছে। এই পরিস্থিতিতে ১২৩ কোটি টাকা লোকশান করে এবার ভারত থেকে ব্যবসা গোটানোর ইঙ্গিত মালয়েশিয়ার উড়ান সংস্থা এয়ার এশিয়ার।
দীর্ঘ লকডাউন কাটিয়ে গত ২৮ মে থেকে কলকাতায় চালু হয়েছে অন্তর্দেশীয় উড়ান। প্রথমে দশটি উড়ান দিয়ে চালু হয় পরিষেবা। ধীরে ধীরে সংখ্যা বাড়ানো হয়। কিন্তু করোনার জেরে দীর্ঘ লকডাউন। তারপর আনলক ওয়ানে কলকাতা থেকে উড়ান চালাতে গিয়ে এখন ক্ষতির মুখে বেশ কয়েকটি বিমান সংস্থা।অন্তর্দেশীয় পরিষেবায় কলকাতা থেকে সবচেয়ে বেশি বিমান চালায় স্পাইস জেট ও ইন্ডিগো। এই দুটি সংস্থা এখন বিপুল আর্থিক ক্ষতির মুখে। বিশেষজ্ঞদের দাবি, বাড়ি ফেরার জন্য উড়ানের সাহায্য নিচ্ছেন পরিযায়ী শ্রমিকদের একাংশ। কলকাতায় তাঁরা ফিরছেন। কিন্তু কলকাতা থেকে কেউ যাচ্ছেন না। কর্পোরেট যাতায়াত বন্ধ থাকায় বাড়ছে ক্ষতির পরিমান।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...