Wednesday, June 3, 2026

মঙ্গলবার ফের জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোমবারই আনলক টু-র গাইড লাইন প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল চারটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন ও পরে আনলকে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। সঙ্গে সীমান্তে চিনা আক্রমণ। এই দুই সংকটের প্রেক্ষাপটেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
কী বিষয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে বার্তা দেবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, এর আগে লকডাউনের বিভিন্ন সময়সীমা বৃদ্ধি এবং আনলক ওয়ান ঘোষণার আগেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রক আগেই অনলক-2-র রূপরেখা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদি কী বার্তা দেন সেটাই দেখার।

Related articles

৫৮ বিধায়কের সই নিয়ে বেসুরোদের চিঠি স্পিকারকে

বিধানসভার বিদ্রোহী তৃণমূল বিধায়কদের বৈঠক শেষ। সূত্রের খবর ৫৮ জনের সই সম্বলিত চিঠি অধ্যক্ষের কাছে জমা দিয়েছেন ঋতব্রত...

রেলযাত্রীদের ভোগান্তি,শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের

সপ্তাহান্তে বিপাকে পড়তে চলেছেন শিয়ালদহ শাখার (Sealdah Division) ট্রেন যাত্রীরা। মঙ্গলবার পূর্ব রেলের (Eastern Railway) তরফে বিজ্ঞপ্তি জারি...

বিধানসভার নৌশাদ আলি কক্ষে ‘বিদ্রোহী’ তৃণমূল বিধায়কদের মিটিং শুরু

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হবেন কে, বাংলার রাজনৈতিক মহলের নজর এখন বিধানসভা চত্বরে। তৃণমূল কংগ্রেসের দুই তৃতীয়াংশ বিধায়করা...

তোলাবাজির অভিযোগে কলকাতায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর অরিজিৎ 

মধ্যরাতে গ্রেফতার কলকাতা পুরসভার (KMC) ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (Arijit Das Thakur)। ভোটের ফলাফলের পর...