Wednesday, April 1, 2026

সড়ক নির্মাণ মন্ত্রীর বাড়িতে ঢুকে গেল বৃষ্টির জমা জল, শোরগোল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

বৃষ্টিতে জলমগ্ন গোটা বিহার। এরই মধ্যে একটি ছবিতে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া ট্যুইটার জুড়ে। ছবিটিতে দেখা গিয়েছে খোদ বিহারের সড়ক নির্মাণ মন্ত্রীর বাড়ির সামনেই এক হাঁটু জল। কর্মের ফল বলে ছবিটিকে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। বিহারের সড়ক নির্মাণ মন্ত্রী নন্দকিশোর যাদবের বাড়ির সামনে প্রায় এক হাঁটু জল।
এই ছবিকেই দেখে বিদ্রূপ করেছেন নেটিজেনরা। তাঁরা বলছেন এবার কেমন লাগবে যদি নিজে এই জমা জল পেরিয়ে অফিস যান। সাধারণ মানুষের কষ্টটা বুঝবেন তিনি। টানা তিন দিন ধরে বৃষ্টি চলছে বিহারে। খারাপ আবহাওয়ার সতর্কবার্তা ছিল আগে থেকেই। তবে তার চেহারা যে এতটা ভয়ঙ্কর হবে, তা ভাবা যায়নি। একে টানা বৃষ্টি, তার মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুত।
পাটনা শহরের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। পুরোপুরি জলমগ্ন রাজবংশী নগর, রাজেন্দ্র নগর, কঙ্করবাগ এলাকা। রীতিমতো সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্যই এই পরিস্থিতি বলে কটাক্ষ করেছেন বিহারের মানুষ। সেই পরিস্থিতি থেকে বাদ পড়েননি খোদ সড়ক নির্মাণ মন্ত্রীও।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...