Tuesday, March 17, 2026

রাহুলের আক্রমণ ভোঁতা করতে তৎপর বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর

Date:

Share post:

সম্প্রতি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে রাহুল গান্ধী-সহ কংগ্রেস। সেই আক্রমণ ভোঁতা করতে তৎপর গেরুয়া শিবির। সেই তৎপরতায় এবার গা ভাসালেন বিজেপির ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর । তাঁর সাফ কথা, বিদেশী বংশোদ্ভূত কোনও মহিলার সন্তান দেশপ্রেমী হতে পারেন না।
বরং গান্ধী পরিবারকে তিনি প্রশ্ন করেছেন,
কারোর যদি দুটি দেশের নাগরিকত্ব থাকে, তাহলে তার মনে কি করে দেশভক্তি আসবে? বিজেপি সাংসদের খোঁচা, কংগ্রেস নিজের দিকে তাকিয়ে দেখুক।নীতিহীন আর আদর্শহীন দল হিসেবেও কংগ্রেসকে তোপ দাগেন এই বিজেপি সাংসদ। তিনি বলেছেন, ভারত সনাতনী ও শক্তিশালী। এখানকার মানুষ বলিদান দিতে জানেন। চিনা সংকট প্রসঙ্গে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রজ্ঞা। তবে শুধু রাহুল গান্ধী নয়, দেশপ্রেম নিয়ে তিনি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বিঁধেছেন।
তাঁর পরামর্শ, “কংগ্রেসের আত্মসমীক্ষা করা উচিত। ওরা জানে না কী ভাবে কথা বলা উচিত। ওই দল নীতিহীন-আদর্শহীন।”  প্রজ্ঞা সিংয়ের মন্তব্যের বিরোধিতায় কংগ্রেস মুখপাত্র জেপি ধানোপিয়া বলেছেন, “সন্ত্রাসবাদে অভিযুক্ত ছিলেন প্রজ্ঞা সিং ঠাকুর। এখন মনে হচ্ছে উনি মানসিক স্থিতি হারিয়েছেন। বিজেপির ওর চিকিৎসা করাক।”
যদিও কংগ্রেসের এই সাফাইতে কতটা ভরসা রাখবেন দেশের মানুষ তা নিয়ে রীতিমতো সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...