Saturday, June 13, 2026

অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

Date:

Share post:

গত দু’দিন তুমুল বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। দক্ষিণবঙ্গে অবশ্য বিক্ষিপ্ত বৃষ্টি হলেও নাগাড়ে বর্ষণ হয়েছে উত্তরবঙ্গে।
আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা পাঞ্জাব থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। ফলে শক্তিশালী দখিনা বাতাসে ভর করে ভূখণ্ডে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। তার জেরেই আর রাজ্য জুড়ে চলছে এই বৃষ্টিপাত।
বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। এ বছর নির্দিষ্ট সময়ে বর্ষা এসেছে দেশে। নির্ধারিত দিন অর্থাৎ ১ জুন কেরলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। বাংলাতেও বর্ষা এসেছে সঠিক সময়েই। অন্যান্য বছর আগে উত্তরবঙ্গে আসে বর্ষা। তারপর ঢোকে দক্ষিণবঙ্গে। তবে এ বছর দুই বঙ্গে একই দিনে বর্ষা এসেছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...